ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্ত থেকে ১ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার   এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি পটিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান মনিরুল

রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে প্যানেল চেয়ারম্যান মনিরুল আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছে জেলা প্রশাসন।

৬ আগস্ট (বুধবার) জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়- গত ২৬ জুলাই রাতে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী রাজনৈতিক মামলায় পুলিশের হাতে আটক হন। আটক হওয়ার আগের দিন তার স্বাক্ষরিত একটি চিঠিতে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেন। কিন্তু পরিষদের বাকি ৭ জন সদস্য প্যানেল চেয়ারম্যান-১ ও গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল আলমকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার জন্য রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলামকে লিখিতভাবে জানান। পরবর্তীতে পরিষদের বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করে জেলা প্রশাসন।

এদিকে নবনিযুক্ত গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন- গর্জনিয়াবাসীকে সুন্দরভাবে সেবা দেওয়াই তার প্রধান উদ্দেশ্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান মনিরুল

আপডেট সময় : ০৭:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫