ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার

গর্জনিয়ার সন্ত্রাসী শাহীনের আস্তানায় র‌্যাবের অভিযান : অস্ত্র’সহ নানা সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের আলোচিত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত শাহীনুর রহমান শাহীনের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী।

রোববার ভোর রাত ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত দীর্ঘ ৬ ঘন্টার চলমান এই অভিযানে অংশ নেন র‌্যাব, পুলিশ ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- র‌্যাবের ক্রমাগত মাদক ও অস্ত্র বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মাঝিরঘাটা গ্রামের পলাতক আসামী শাহীনুর রহমান শাহীন এর বসতঘরে সে ও তার কয়েকজন সহযোগী’সহ মাদকদ্রব্য ও অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে রোববার (২৫ মে) ভোরে কক্সবাজার র‌্যাব-১৫, পুলিশ, বিজিবি সমন্বয়ে আসামী শাহীনুর রহমান শাহীন এর বিল্ডিং ঘরের সামনে অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামী শাহিন’সহ অজ্ঞাতনামা আসামীরা ঘরের পিছন দিয়ে পালিয়ে যায়। সহকারী কমিশনার(ভুমি) সাজ্জাদ জাহিদ রাতুল ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি সহ র‌্যাব, পুলিশ, বিজিবি সহ আসামী শাহীনুর রহমান শাহীন এর বসতঘরে ঢুকে ২টি ১২ বোর কার্তুজসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গুলির খালি খোসা, গাঁজা, জাল টাকা, ১টি ওয়াকটকি সেট, ১টি কালো রংয়ের বাইনোকুলার পাওয়া যায়, যা বিধি মোতাবেক জব্দ করা হয়। পলাতক আসামী শাহীনুর রহমান শাহীন একজন অস্ত্রধারী ডাকাত। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে ১৯টি মামলা রুজু আছে মর্মে জানায় র‌্যাব।

উদ্ধারকৃত আলামত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

গর্জনিয়ার সন্ত্রাসী শাহীনের আস্তানায় র‌্যাবের অভিযান : অস্ত্র’সহ নানা সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫