ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্ত থেকে ১ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার   এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি পটিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

গর্জনিয়ায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুরের নাম সিরাজুল ইসলাম (৪৩)।
তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত হাফেজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিময় দিনে বোমাংখিল গ্রামে সেতুর পাশে মুলা খেতে কাজ করছিল নিহত দিনমজুর সিরাজুল ইসলামসহ ৭জন। দুপুর আড়াইটায় বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন- বিষয়টি পুলিশকে অবহিত করার পর সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়ায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫