ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা

খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এরপর যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলের চেয়ারপারসনের বিদেশযাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টার আগে স্থায়ী কমিটির সদস্যরা একে একে প্রবেশ করেন।

দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরদিন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই সাক্ষাৎ করেছেন। তবে এই প্রথমবার একসঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বৈঠকে। সর্বশেষ কোরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছিলেন একসঙ্গে।

রবিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম। দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

আপডেট সময় : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫