ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দিন, আলী আকবর ডেইল ইউপির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ সোহেল, খাদ্য পরিদর্শক ও বড়ঘোপ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুপম ধর, সাংবাদিক আবুল কাশেম।

এসময় উপজেলা প্রকৌশলী মোঃ আবুছউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া, কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, বিআরডিবি’র চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদারসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, এই উপজেলার মাটি, মানুষ, কৃষক, এবং সহকর্মীদের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত ছিল আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমি কখনোই ভাবিনি যে এতো অল্প সময়ের মধ্যেই আপনাদের সঙ্গে এমন সম্পর্ক গড়ে উঠবে।

কৃষি বিভাগের একজন কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব ছিল কৃষকদের পাশে থাকা, তাদের সমস্যা শোনা ও সমাধানে সচেষ্ট থাকা। আমি চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া সেটা কখনোই সম্ভব হতো না।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫