ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী

কুড়িগ্রামে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

ফাইল ছবি

টিটিএন ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বজ্রপাতে এক বিজিবির সদস্যের প্রাণ গেছে।

রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনায় বিজিবির চারজন এবং এক আনসার সদস্য আহত হয়েছেন।

নিহত ৩২ বছর বয়সী রিয়াদ হোসেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন।

তিনি নেত্রকোণা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম উদ্দিন (৫২), সিপাহি নাদিম মিয়া (২৮), সিপাহি শাহীনুর রহমান শাহীন (২৮), সিপাহি মামুন (২৯) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

এসব তথ্য নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ।

বিজিবি বলছে, বুধবার রাত ১টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এলাকার কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে একদল বিজিবি সদস্য এবং একজন আনসার সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে পাঁচ বিজিবি সদস্য এবং এক আনসার সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক সিপাহি রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নবিউল ইসলাম বলেন, বজ্রপাতের শিকার বিজিবি সদস্য রিয়াদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর আহতদের মধ্যে সিপাহি শাহীনুর ও সিপাহি নাদিমকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখনেই চিকিৎসা চলছে।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আহতদের চিকিৎসার জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

কুড়িগ্রামে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫