ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

কুকুরের কামড়ে পেকুয়ায় আহত-১৫

কক্সবাজারের পেকুয়ায় কুকুরের কামড়ে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সদর ইউপির আন্নরআলী মাতব্বর পাড়া, সিকদার পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, আব্দুল আজিজ (১১), জাইমা (২),আবরার (৭),সাইদুর রহমান (৮),আলিফা (২৩ মাস),নুরুল আজিম (২৬),আফিফা (৫),কামাল হোছাইন (৬৫),জারিয়া (৯),আরিয়ান (৬),সুমন (১৭),পারভীন (৩৮) রিয়া মনি (১১),শাহিন আলম (১২) ও দিলোয়ারা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ২ টি কুকুর পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া, মাতবর পাড়া ও সাবেকগুলদী এলাকার অনন্ত ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে কামড়িয়ে আহত করে। এদেরমধ্যে ১৫ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান বলেন, পেকুয়া সদরের বিভিন্ন এলাকা থেকে হঠাৎ করে কুকুরের কামড়ে আহত হওয়া রোগী আসতে দেখা যায়। বিষয়টি খুবই হতাশাজনক। এখন পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ১৫জন রোগী এসেছে। তারমধ্যে ১০জনকে চট্টগ্রাম সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পাওয়ার সাথে সাথেই রোগীদের দেখতে হাসপাতালে ছুটে আসেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট। তিনি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

কুকুরের কামড়ে পেকুয়ায় আহত-১৫

আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫