ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

কচ্ছপিয়ায় বনের জমিতে ভবন নির্মাণ : বনবিভাগের অভিযান

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন বিভাগের জমি দখলে নিয়ে তৈরি করা হচ্ছে অবৈধ স্থাপনা। উজাড় হচ্ছে বনের গাছপালা। পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বনবিভাগ।

কচ্ছপিয়ার মৌলভিকাটা বনবিট কর্মকর্তা আব্দুস সাত্তার জানিয়েছেন- ইউনিয়নের তুলাতলী গ্রামে মীর আহমদ নামে এক ব্যাক্তি অবৈধভাবে বনের জমিতে ভবন নির্মাণ করছে- এমন খবরে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন দালান ঘরের দেয়াল ভেঙে দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বনের জমিতে অবৈধভাবে ঘর তৈরির কারণ জানতে চাইলে স্থানীয় মীর আহমদ বলেন, ‘আমাদের আগে অনেকেই বনের জমিতে দালান ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। তাদের কেউ বাঁধা দেয়নি। তাই আমরাও বনের জমিতে ঘর তৈরি করছি। এখন বাঁধা দেয়ায় আর করবো না।’

বাঁকখালী বনরেঞ্জের আওতাধীন মৌলভিকাটা বনবিট কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন- অবৈধভাবে যারাই বনের জমিতে দালান ঘর নির্মাণ করেছে তাদের অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

কচ্ছপিয়ায় বনের জমিতে ভবন নির্মাণ : বনবিভাগের অভিযান

আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫