ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।’

গোলাম মোর্তজা বলেন, “বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন। তবে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর গণমাধ্যমকে জানান, একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছেন। যাত্রীরা বিমান থেকে বের হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। কেন এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫