ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১

কক্সবাজারে দিন-দুপুরে দল-বল নিয়ে অসুস্থ বৃদ্ধার ভোগদলীয় জায়গা দখলের অভিযোগ

কক্সবাজার পৌরসভার পূর্ব পেশকার পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাশেম ২০০৮ সালের ক্রয়কৃত ভোগদখলীয় জমি দখলের অভিযোগ উঠেছে প্রবাস ফেরত জসীম উদ্দিনের বিরুদ্ধে।

অসুস্থ আবুল হাশেম অভিযোগ তুলে বলেন, জসীম ক্ষমতাসীন সংগঠনের ২০ থেকে ২৫ জন নারী-পুরুষ নিয়ে তাঁর বাড়ির ঘেরাও দেওয়া উঠান দিনদুপুরে দখল করে নেন। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রতিত্তোরে, জমিটি জসীম উদ্দিনের ২০১২ সালের ক্রয়কৃত বলে দাবি করেন।

তিনি আরও বলেন, “এভাবে অতর্কিত এসে আমার ২০০৮ সালের কেনা জমি দখল করে নিলো এর প্রতিকার চাই এবং প্রশাসনের কাছে বিচার চাই।”

আবুল হাশেমের ছেলে রাব্বি বলেন, আমার বাবা আবুল হাশেম তফসিলোক্ত দাগের জমি গত ৩০ জুন ২০০৫ তারিখের ২৪৩৮নং রেজিঃযুক্ত কবলামূলে আর.এস ৫১৭নং দাগের তুলনামূলক বি.এস ১০০৫৩ দাগের ০.০৯৫০ একর আবদু সোবহানের পুত্র এয়ার মোহাম্মদ হতে এবং বি.এস ৪৯৪নং খতিয়ানের মালিক ছলমান খাতুনের পুত্র ওকিল আহমদের কন্যা ছকিনা বেগম ও রহিমা বেগমের হতে গত ৩১ ডিসেম্বর ২০০৮ ইং তারিখের ৪৯১২নং রেজিঃযুক্ত কবলামূলে ০.০৭ একর জমি ক্রয় করেন। যার বি.এস ১০০৫৩ দাগের দখল পাই। সেই ২০০৫ সাল হতে উক্ত জমির উত্তর পাশের দুইতলা বিশিষ্ট দালান নির্মাণ করে কিছু জায়গায় গাছ পালা রুপন করে বাকি জায়গা উঠান হিসাবে বাউন্ডারী দিয়ে ভোগ দখল করে যাচ্ছিলাম। সম্প্রতি খালি জায়গায় সেমিপাকা ঘর নির্মাণ করতে গেলে কিছু লোক বাঁধা সৃষ্টি করে । একই সাথে নানান ধরনের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে দখলকারীরা।

এ বিষয়ে অভিযুক্ত জসীম উদ্দিন বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। এটি ২০১২ সালের ক্রয়কৃত জমি। এই জমি রেজিস্ট্রি ও খতিয়ান সম্বলিত জমি। আজ পর্যন্ত সরকারি ভাবে যা খাজনা আছে সবকিছুই পরিশোধ করা হয়েছে। আর এখানে উপস্থিত সকলেই আমার আত্মীয়স্বজন কোনো দখলবাজদের নিয়ে আসিনি বলেও মন্তব্য করেন জসীম।
কিসের ভিত্তিতে জমি দখল করেছে সেটির কোন দলিল জসিমের আছে কিনা জানতে চাইলে তিনি প্রতিবেদককে তা দিতে অপারগতা প্রকাশ করেন। তবে ভুক্তভোগী আবুল হাসেম ক্রয়সুত্রে কেনার দলিল ও যাবতীয় ডকুমেন্টস দেন।

অভিযোগ তুলে ভুক্তভোগী হাশেম বলেন, কোর্ট এর নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেছে জসীম। যার সত্যতা মেলে ঘটনা স্থলে।

এ বিষয়ে প্রতিবেদক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের কর্মকর্তা কাদের গণির সাথে কথা বললে তিনি জানান, বিরোধপূর্ণ স্থানে বৈদ্যুতিক মিটার স্থাপনের অভিযোগ প্রমাণিত হলে মিটারটি অবিলম্বে খুলে ফেলা হবে এবং জড়িত পিডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা

কক্সবাজারে দিন-দুপুরে দল-বল নিয়ে অসুস্থ বৃদ্ধার ভোগদলীয় জায়গা দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:৫১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫