ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭

কক্সবাজারে জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় দৈনিক জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন নিষ্ঠার সঙ্গে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি পরিবেশ ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ :

তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬

কক্সবাজারে জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই

আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬