ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা 

কক্সবাজারে গণধর্ষণের প্রতিবাদে বিচার চেয়ে মশাল মিছিল ও আলোক প্রজ্জ্বলন

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে কক্সবাজারে মশাল মিছিল করেছে প্রগতিশীল সংগঠন ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন এবং উদীচী।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে উদীচীর কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, বর্তমানে নারীরা নিরাপদ নয়। একজন নারীকে কিভাবে ৮/১০ জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। কিন্তু কেউ সহযোগিতা করতে আসেনি। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

যুব ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শহিদুল্লাহ শহিদ বলেন, ওই নারীর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা না হলে ওসিকে পদত্যাগ করতে হবে। এঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

পরিবেশ আন্দোলনের নেতা করিম উল্লাহ কলিম বলেন, বর্তমানে নারীরা রাস্তাঘাটে নিরাপদ নয়। তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। আর এ ধরনের ঘটনা পর্যটন নগরী কক্সবাজারের সুনামও ক্ষুন্ন করছে।

এসময় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন এবং উদীচীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মহেশখালীর ছাত-জনতা এবং কক্সবাজারের বিভিন্ন স্তরের সচেতন মানুষ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করেছে। এসময় তারাও এঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এক নারীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনা ঘটে। ওই নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশা (সিএনজি) যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন জানিয়ে ভুক্তভোগী বলেন, পরে আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তাকে ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

কক্সবাজারে গণধর্ষণের প্রতিবাদে বিচার চেয়ে মশাল মিছিল ও আলোক প্রজ্জ্বলন

আপডেট সময় : ০৩:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫