ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

কক্সবাজারের ৪ পৌরসভায় প্রশাসকের আলোচনায় যারা

কক্সবাজারসহ সারাদেশের পৌরসভাগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ দেয়ার কথা ভাবছে সরকার। রাজনৈতিক বিবেচনায় পৌরসভা গুলো তে দেয়া হবে প্রশাসক নিয়োগ। ​স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন দেশের পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগের খবরে কক্সবাজারর ৪ টি পৌরসভায় কারা হচ্ছেন প্রশাসক, এ নিয়ে চলছে নানান গুঞ্জন।

বুধবার ঢাকা উত্তর-দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনা—এই ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকেই কক্সবাজার জেলার চারটি পৌরসভায় কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।

কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও টেকনাফসহ জেলার ৪ পৌরসভায় নতুন প্রশাসক কারা হচ্ছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

​খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার পৌরসভায় প্রশাসক হিসেবে বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলীর নাম আছে আলোচনায়। সাবেক এই ছাত্রনেতা কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য। অন্যদিকে এই পদের জন্য জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক জনপ্রিয় কাউন্সিলর রফিকুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর নামও বেশ আলোচনায় রয়েছে। তাছাড়া

মহেশখালী পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর ছিদ্দিকের নাম রয়েছে আলোচনায়। তিনি মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র মকছুদ মিয়ার বড় ভাই।

চকরিয়া পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলীর নাম শোনা যাচ্ছে পৌর প্রশাসক হিসেবে। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং দলের ত্যাগী ও পরিক্ষিত কর্মী।

সীমান্ত শহর টেকনাফ পৌরসভার প্রশাসক হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে। তিনি জেলা বিএনপির অর্থ সম্পাদক এবং ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ০৪- (উখিয়া টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাছাড়া দীর্ঘ লড়াই সংগ্রামের কারণে তিনি দলের জন্যে নিবেদিত প্রাণ নেতাদের একজন বলে মনে করা হয়। তাই তাঁকে এবার মূল্যায়ন করা হতে পারে মনে করছেন অনেকেই।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় যোগ্য ও পরীক্ষিত নেতাদেরই এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হবে। মূলত দলের হাইকমান্ড, সংশ্লিষ্ট সংসদীয় আসনের এমপি এবং জেলা নেতাদের পরামর্শের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হচ্ছে।

বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরামর্শ কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তবে কবে নাগাদ পৌর প্রশাসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায় নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

কক্সবাজারের ৪ পৌরসভায় প্রশাসকের আলোচনায় যারা

আপডেট সময় : ১১:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬