ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কক্সবাজারের তিনটি আসনে প্রার্থী দিলো এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এসময় পর্যটন, রোহিঙ্গা ইস্যু সহ নানা কারণে গুরুত্বপূর্ণ কক্সবাজার জেলার  চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে এনসিপি’র শাপলা কলি প্রতীক নিয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নাম ঘোষণা করা হয়।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের সাবেক চেয়ারম্যান ড. মাইমুল আহসান খান মনোনয়ন পেয়েছেন, বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার -২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে রোহিঙ্গা ইস্যুর কারণে আলোচিত দুই সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে লড়বেন এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে প্রথম ধাপে দলটি কোন প্রার্থী ঘোষণা করেনি।

নসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা গণমাধ্যমকে বলেন, ‘মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তাঁরা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের তিনটি আসনে প্রার্থী দিলো এনসিপি

আপডেট সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫