ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে কক্সবাজারে  ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। তিনি বলেন, তরুণদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবলই আজকের বাংলাদেশ।
এ ছাড়া তাদের প্রতিটি ভালো উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে।

ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায়
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,সিএস অফিসের এমও ডা: কনিণীকা দস্তিদার,জেলা পুলিশের কন্ট্রোল রুমের ইনচার্জ শফিকুল ইসলাম,ছাত্র প্রতিনিধি সাগর উল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,তরুণ উদ্যোক্তা ও ছাত্র প্রতিনধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও পৃথিবীর কল্যাণে কাজ করা আহ্বান জানান।
এছাড়া তারুণ্য নির্ভর দেশ গড়তে ” নিজের পরিবর্তন দিয়েই শুরু হোক,তরুণরা সমাজের শক্তি,প্রযুক্তির সদ্ব্যবহারসহ তরুণদের করণীয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সভায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫