ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ

এশিয়া কাপ হবে আরব আমিরাতে

এতদিন ব্যাপারটা আলোচনার মাঝেই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শুরুর তারিখও জানিয়েছেন, এসিসি প্রধান ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। প্ল্যাটফর্ম এক্সে তিনি নিশ্চিত করেছেন, টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নিবে মোট ৮টি দল। যাদের মধ্যে ৫টি আইসিসির পূর্ণ সদস্য- আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাদের সঙ্গে থাকবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

ঢাকায় বৃহস্পতিবার এসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচ্য বিষয় ছিল এশিয়া কাপ। মূলত ভারত-পাকিস্তান সংঘাতের পর টুর্নামেন্টে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। যেহেতু রাজনৈতিকভাবে দেশ দুটির মাঝে সদ্ভাব নেই। তাই এটা নিশ্চিত ছিল টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে নেওয়া হবে।

ঢাকার সভার পর নাকভি এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অথচ তখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের তারিখ বা ভেন্যু নিশ্চিত করেননি।

ভারত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক, তবে বিসিসিআই এবং পিসিবির মধ্যে এক চুক্তির ফলে, আগামী তিন বছর এটা নির্ধারিত হয় ভারত বা পাকিস্তানে আয়োজিত যেকোনও টুর্নামেন্টে একটি নিরপেক্ষ ভেন্যু নির্ধারিত থাকবে। চলতি বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই চুক্তিটি সম্পন্ন হয়। ফলে ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। যার মধ্যে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও ছিল। ফাইনালটিও দুবাইয়ে অনুষ্ঠিত হয়, যেখানে চ্যাম্পিয়ন হয় ভারত।

ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকবে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি—যদিও গত এক দশকের বেশি সময় ধরে তা হয়ে আসছে—তবে এটিই সম্ভাব্য বলে ধারণা করা হচ্ছে। এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী, তারা একই গ্রুপে থাকলে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত এবং উভয় দল ফাইনালে উঠলে সম্ভাব্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনও এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি।

ভারত বর্তমান চ্যাম্পিয়ন। তারা ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তার আগের ২০২২ সালের টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

এশিয়া কাপ হবে আরব আমিরাতে

আপডেট সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫