ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি – সাইফুল ইসলাম সম্পাদক – মোঃ জুনায়েদ ​কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৬ রামু কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক অসুস্থ : দোয়া কামনা পরিবারের

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 779

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭জন শিক্ষার্থী।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

এইচএসসির ফল জানবেন যেভাবে
১. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

২. সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান হতে, শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ঠিকানা এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

৪. এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। এর জন্য এইচএসসি বোর্ডের নাম (প্রথম তিন বর্ণ) রোল ও বর্ষ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন— HSC Dha 123456 2025 লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।

তবে শিক্ষাবোর্ডসমূহ, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফল পাওয়া যাবে না বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের উপায় সম্পর্কেও বলা হয়। এর জন্য ওয়েবসাইটের (https://rescrutiny.eduboardresults.gov.bd) মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর তারিখ পর্যন্ত আবেদন নেয়া হবে বলে জানানো হয়।

সূত্র: এখন টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

আপডেট সময় : ১১:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫