ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ০১:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 428

সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ২০২৬-২৭ সালের জন্যে সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার চৌধুরী ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক হোবাইব সজীব ও সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল করিম, দপ্তর সম্পাদক পদে, দৈনিক আপনকন্ঠ পত্রিকার আলা উদ্দিন আলো ও কক্সবাজার কন্ঠের কফিল বিন আমির অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (৪ জানুয়ারী’২৬) কক্সবাজার শহরের নিরিবিলির সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, সরওয়ার আলম শাহীন ও এম দিদারুল করিম।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার পর অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের অবস্থানরত সাংবাদিক নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ :

কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০১:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬