ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

উপজেলা স্বীকৃতির ২৩ তম বার্ষিকী পালন করলো পেকুয়া

জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো পেকুয়া উপজেলার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০২ সালের ২৭ এপ্রিল পেকুয়া উপজেলা হিসেবে স্বীকৃতি পায়। এর আগে এর অন্যান্য ইউনিয়ন গুলো চকরিয়া উপজেলার অধিভুক্ত ছিলো।

তৎকালীন বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তার নির্বাচনী এলাকা হিসেবে এই উপজেলা স্বীকৃতির পেছনে ভূমিকা রেখেছিলেন।

পেকুয়া উপজেলার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসন ও পেকুয়া প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। চৌমুহনী চত্বরে ২৩টি আতসবাজি ফুটিয়ে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ হতে একটি র‍্যালী বের হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এদিকে পেকুয়া উপজেলা ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এর আগে কেক কেটে পেকুয়া উপজেলার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা, পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছাফওয়ানুল করিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনছারী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, বিএনপি নেতা হেনাউল ইসলাম চৌধুরী বাবুলসহ অন্যান্যারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

উপজেলা স্বীকৃতির ২৩ তম বার্ষিকী পালন করলো পেকুয়া

আপডেট সময় : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫