ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

উখিয়া কলেজের শিক্ষক ইকবালের জানাজায় শোকার্ত মানুষের ঢল

টিটিএনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের পিতা উখিয়া কলেজের শিক্ষক মোহাম্মদ ইকবালের (৫৫) জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা শুরু হওয়ার পূর্বে নিশানের দেওয়া বক্তব্যে উপস্থিত শোকার্ত মানুষের চোখ ভিজে যায়। নিশান পিতা হত্যার বিচার চান এবং সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

সোমবার (২১ এপ্রিল) আসরের নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে শোকার্ত মানুষ শেষ বিদায় জানান মরহুম ইকবালকে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিশানের চাচা মুজিবুল হক আজাদ, উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী এবং ইফতিয়াজ নুর নিশান।

তারা স্মৃতিচারণ করে বলেন, মোহাম্মদ ইকবাল একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি।

এসময় নিশান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পিতা আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। আমাদের জন্য আমার বাবা সবকিছু রেখে গেছেন। আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।

পরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল এলাকায় মমিনের দোকানের সামনে তুচ্ছ ঘটনার জেরে বেধড়ক মারধর ও পিটিয়ে জখম করা হয় উখিয়া কলেজের শিক্ষক ইকবালকে। পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা

উখিয়া কলেজের শিক্ষক ইকবালের জানাজায় শোকার্ত মানুষের ঢল

আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫