ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী উখিয়ায় গোলাগুলি ও চাঞ্চল্যকর হামলার মূলহোতা বশর গ্রেপ্তার সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল -টিকা কার্যক্রমের উদ্বোধন নয়,কাযর্ক্রম শুরুর নির্দেশনা খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ, সংকটাপন্ন আরেকজন রবিবার থেকে মহেশখালী ও রামু উপজেলায় দেয়া হবে হামের টিকা ঈদগাঁওয়ে হকার অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ কক্সবাজার সদর হাসপাতালে হাম আতঙ্ক: শিশু ওয়ার্ডেই বাড়ছে সংক্রমণের ঝুঁকি, ৪ শিশুর মৃত্যু ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ ব্রেন টিউমারে আক্রান্ত সিদরাতুলের জন্য ২০ হাজার টাকা পাঠালেন আমেরিকা প্রবাসী লেবু চৌধুরী সেন্টমার্টিনের আকাশে ড্রোন, কনটেন্ট নির্মাতাদের নাকি অন্য উৎসের! টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, চাঙ্গা পর্যটন খাত পেকুয়ায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ দালান উচ্ছেদ

উখিয়ায় গোলাগুলি ও চাঞ্চল্যকর হামলার মূলহোতা বশর গ্রেপ্তার

উখিয়ার পালংখালীতে ২৯ মার্চ সংঘটিত অতর্কিত হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনার মূলহোতা ছৈয়দুল বশর ওরফে ছি ছি বশরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উখিয়ার পালংখালী বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ছৈয়দুল বশর পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার আব্দুল ছবুরের ছেলে।

​র‌্যাব জানায়,২৯ মার্চ একদল দুষ্কৃতকারী পালংখালী এলাকায় গোলাগুলি ও হামলার মাধ্যমে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে। ওই ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের পর থেকেই ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি ছৈয়দুল বশরকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

উখিয়ায় গোলাগুলি ও চাঞ্চল্যকর হামলার মূলহোতা বশর গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬