ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র

দশ হাজার ইয়াবা সহ উখিয়ার বালুখালী থেকে এক যুবক’কে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (২৫), বালুখালী ১নং ওয়ার্ড এর মৃত রমজান আলীর পুত্র।

সোমবার (১৯ মে) বিকেলে বালুখালীর হিন্দু পাড়া সড়কের মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

এ ঘটনায় মাদক প্রতিরোধ আইনে উখিয়া থানায় দায়ের করা মামলায় রশিদ সহ ছালামত উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে ‘পলাতক আসামী’ করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , রশিদ দীর্ঘদিন ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার অধীনে পরিচালিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।

রশিদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জিসান আক্তার (২৩) দাবী করেন, ‘ আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে, তিনি মাদক ব্যবসায় জড়িত নয়। কোনো রকমে তাঁর অল্প বেতনে সংসার চলে, জানিনা সন্তান নিয়ে এখন কি করবো।’

তিনি আরো বলেন, ‘ ছালামত উল্লাহর কাছে পাওনা টাকার গিয়েছিলেন তিনি এরপরই খবর পায় তাকে কারা যেনো ধরে নিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, ‘রশিদ কখনো এমনকাজে জড়িত থাকতে পারেনা সে নম্র ভদ্র ছেলে হিসেবে এলাকায় পরিচিত।’

এঘটনায় সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনের কাছে রশিদের মুক্তি দাবী করেছে এলাকাবাসী ও পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র

আপডেট সময় : ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫