ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ

ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ১৫৫ বার্মিজ গরু-মহিষ জব্দ

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ১৫৫টি গরু ও মহিষ জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব পশু জব্দ করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পশুগুলো জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের জিম্মায় রাখা হয়েছে।অভিযান শেষে সহকারী কমিশনার শারমিন সুলতানা বলেন, “জব্দ হওয়া ১৫৫টি গরু ও মহিষের কোনও বৈধতা দেখাতে না পারায় এগুলো স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে পুলিশেরও সহায়তা ছিল বলে জানান ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান। বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে বাজারজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এদিকে, গরু-মহিষ ছাড়িয়ে নিতে বাজারের ইজারাদার ও একাধিক গরু ব্যবসায়ী বিভিন্ন মহলে তদবির করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি নকল কাগজপত্র তৈরি করে তা বৈধ হিসেবে উপস্থাপনের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর।

তবে বাজারের ইজারাদার আব্দুর রহিম দাবি করেছেন, ব্যবসায়ীরা দুপুরে খেতে গিয়েছিলেন, তাই কাগজ দেখানো সম্ভব হয়নি। আমাদের গরু-মহিষ বৈধই ছিল।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা অভিযানের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’

ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ১৫৫ বার্মিজ গরু-মহিষ জব্দ

আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫