ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

ইসিতে আপিলের শুনানি শেষ হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ রবিবার (১৮ জানুয়ারি) শেষ হচ্ছে। গত শনিবার (১০ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশন (ইসি) এসব আপিলের শুনানি শুরু করে। শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সাংবিধানিক এই সংস্থাটি।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শেষ দিনের আপিল শুনানি নেবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেবেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি হবে। পাশাপাশি অপেক্ষমাণ থাকা আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ চারজন)। গত শনিবার থেকে টানা আট দিনের আপিল শুনানিতে ৩৯৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন।

তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ওই দুই আসনে আগেই বৈধ হওয়া ১১ জন প্রার্থী এই তালিকা থেকে বাদ পড়বেন। এ দুই আসনের জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নতুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

নতুন সময়সূচি অনুযায়ী, পাবনা-১ ও পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। তবে এই দুই আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। এর আগে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।

সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির শেষ দিন আজ ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

ইসিতে আপিলের শুনানি শেষ হচ্ছে আজ

আপডেট সময় : ১২:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬