ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
আটক রাফি ২ দিনের রিমান্ডে

আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০১:১৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 5410

‎কক্সবাজারে হোটেল রেনেসাঁর বারে ঘটে যাওয়া আলোচিত নুনিয়ার ছড়ার রাশেদ হত্যাকান্ডে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরো ৫/৬ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।
‎
‎২৮ আগষ্ট(শুক্রবার) রাতে নিহত রাশেদের ভাই কায়সার আবেদিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই হত্যা মামলাটি দায়ের করে।

‎মামলায় আসামী করা হয় দক্ষিণ রুমালিয়ার ছড়ার আবু তাহের মিয়ার ছেলে তাজওয়ার হক রাদি,মধ্যম বাহারছড়ার তাজর মুল্লুক সড়কের মৃত আব্দুল করিমের ছেলে বাবুল প্রকাশ বাবু,উত্তর নুনিয়ার ছড়ার ছিদ্দিক মাঝির ছেলে মো:আনছার,পাহাড়তলীর ইছুলোর ঘোনার আব্দুল হাকিম মাঝির ছেলে আরিফুল ইসলাম,বিজিবি ক্যাম্প এলাকার নুরুল হুদার ছেলে মোস্তফা হাসান রাফি,ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার মাষ্টার পাড়ার নুরুল ইসলামের ছেলে মো: খোকন কে।

‎এই ঘটনায় শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে বিজিবি ক্যাম্প এলাকা থেকে মামলার ৫ নং আসামী মোস্তফা হাসান রাফিকে আটক সদর থানা পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
‎
‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,মামলায় বাকি আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

২৭ আগষ্ট রাত ১০ টা ১৫ মিনিটের দিকে হোটেল রেনেসাঁর বারে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় রাশেদ নামের এক যুবককে। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে সোলাইমান প্রকাশ সালমানকে মারধর করে পুলিশে সোপর্দ করলে, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সালমানের মৃত্যু হয়।
‎নিহত সালমানের পরিবারের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ‎
‎

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড়

আটক রাফি ২ দিনের রিমান্ডে

আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা

আপডেট সময় : ০১:১৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬