ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ৫ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দুপুরে ‘ডাকাত’ ধরে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল এখন টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ মোরশেদ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ গঠিত: জ্যোতিসেন মহাথেরো সভাপতি, কানন বড়ুয়া সম্পাদক ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ‎ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন

‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’

বয়স ত্রিশ পেরোনোর পর ক্যারিয়ারে ৫০০ গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে আল-নাসরের ৪-০ ব্যবধানের বড় জয়ের পথে জোড়া গোল করে এই ইতিহাস গড়েন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে ত্রিশোর্ধ্ব বয়সে ৫০০ গোলের প্রথম ও একমাত্র নজির এটি। রেকর্ড গড়া এই ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো জানিয়েছেন, তিনি এখন নিজেকে সৌদি আরবেরই মানুষ মনে করেন।

শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে একপেশে ম্যাচে নিজের প্রথম গোলটি করেই পাঁচশোর কোটা পূর্ণ করেন রোনালদো। পরে দ্বিতীয় গোল করে সংখ্যাটিকে ৫০১-এ নিয়ে যান তিনি। রোনালদোর জোড়া গোলের এই দাপুটে জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে সৌদি প্রো লিগের শীর্ষেও উঠে এসেছে আল-নাসর।

২০২২ সালের ডিসেম্বরে ইউরোপ অধ্যায় শেষ করে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এই মহাতারকা সৌদি আরবে থিতু হয়েছেন দারুণভাবে। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমি এখানে ভীষণ সুখী। বহুবার বলেছি, সৌদি আরব আমাকে, আমার পরিবার ও বন্ধুদের আপন করে নিয়েছে। আমি নিজেকে এই দেশেরই মানুষ মনে করি এবং এখানেই থাকতে চাই।’

বয়স বাড়লেও রোনালদোর পারফরম্যান্সে যে একটুও ভাটা পড়েনি, তা তার এই মাইলফলকই প্রমাণ করে। এই ঐতিহাসিক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে ‘সর্বকালের সেরা’ (GOAT) বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’

আপডেট সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬