ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

আবু সাঈদ হত্যা: পুলিশ-ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুজন পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাসহ চার জনকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

এই চার জন হলেন—পুলিশের এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ।

রবিবার (২ মার্চ) এ বিষয়ে প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদের এই হত্যাকাণ্ডের আগে বেরোবির সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনে। শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে দুজন পুলিশ ঠান্ডা মাথায় আবু সাঈদকে কাছ থেকে গুলি করে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি এ ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্তে আমরা প্রমাণ পেয়েছি। তারা সবাই ইতোমধ্যে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আগামী ৯ এপ্রিল তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আশা করি নির্ধারিত তারিখের মধ্যেই এই প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। আমরা হয়তো এ মাসের মধ্যেই তদন্ত সংস্থার কাছ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন তৈরি হচ্ছে, সেটি পেয়ে যাবো। এ লক্ষ্যে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন। খবর: বাসস

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

আবু সাঈদ হত্যা: পুলিশ-ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আপডেট সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫