ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা হতে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, নিহত মান্নানগং’র হত্যা মামলার প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামী মাহমুদুল হক ( ৩০) ও ০৬নং আসামী মোঃ রায়হান (১৯)

র‍্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান, রওশন আরা, শাহীনা আক্তার তারা ৩ জন নিহতের ঘটনায় তার পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ৩ আসামীদের আজ গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরো এক নারী মৃত্যুবরণ করেছিলেন।

এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা

আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫