ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

আগামী নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন- সালাহউদ্দিন আহমেদ

২০২৬ সালের সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের নতুন এক অধ্যায়। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় ধানের শীষের গণসংযোগচলাকালে পথসভায়
এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার পেকুয়ার মগনামা, উজানটিয়া এবং পেকুয়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিষ্ট হাসিনা দীর্ঘ ১৭বছর বাংলাদেশে বাকশাল কায়েম করে রেখেছিলো। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। স্বাধীনভাবে কথা বলতে পারেনি৷ সব অধিকার হরণ করা হয়েছিলো। ৫ই আগস্ট গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনার ঐতিহাসিক কবর রচিত হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

এ ছাড়াও বিএনপি ক্ষমতায় এলে লবনের ন্যায্যমূল্য নিশ্চিত, মাতার বড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ, বেকারত্ব দুর, ফ্যালিমি কার্ড বিতরণসহ তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করারও আশ্বাস দেন। এর আগে তিনি মগনামার পূর্বকূল রঙ্গীখালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন৷

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার

আগামী নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন- সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫