ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি

রামুতে হাসপাতালে অসুস্থ রোগী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ছাত্রদল নেতা মোহাম্মদুল হক জনি। রবিবার (১৫ মার্চ) বিকেলে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রামুর বাইপাসে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ শেষে রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, শোকরানা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার’র সভাপতিত্বে ও বিএনপি নেতা রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম বলেন, দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক ও স্ব-নির্ভর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নানা পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছেন। দেশের মানুষের কল্যাণে তিনি একেএকে সব বাস্তবায়ন করবেন বলে আশা করছি।

এরপরে বক্তব্যে ডা. মোহাম্মদুল হক জনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। ওনার আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশনায়ক তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় কক্সবাজারবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউনুস, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, জেলা তাঁতী দলের সভাপতি ডা. নাসির উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তার আহমদ, আবুল বশর মেম্বার, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অ্যাডভোকেট এজতাফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, বিএনপি নেতা মোস্তফা জামান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা ছাত্রদল নেতা রেজাসহ সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি

আপডেট সময় : ০২:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬