ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১ ফুটবল বিশ্বকাপ: হিসাব–নিকাশে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কারা বিশ্ব পরিবেশ দিবসেই মহেশখালীতে পুড়ছে প্যারাবন: নির্বিকার বনবিভাগ ও প্রশাসন প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেল কক্সবাজারের মানুষ, আধুনিক সিনেমা হলের দাবি রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক, উখিয়া ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ২৪ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু: এলাকায় শোকের ছায়া কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি, দাবদাহে বিপর্যস্ত জনজীবন

অমাবস্যার জোয়ার: ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের ১০ স্থানে ভাঙন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল এবং জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের ঢেউর আঘাতে আবারও কক্সবাজারের মেরিন ড্রাইভের টেকনাফ এলাকার আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট এলাকার মেরিন ড্রাইভে এমন ভাঙনের কথা জানিয়েছে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা।

ভাঙ্গন প্রতিরোধে এর আগে দুই দফা জিও ব্যাগ দেওয়া হয়। কিন্তু সেই জিও ব্যাগ ডিঙ্গিয়ে জোয়ারের ঢেউ আঘাত হানে সড়কে। যার কারনে আড়াই কিলোমিটার এলাকার অন্তত ১০ টি স্থানে সড়কের অংশ ভেঙে গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম জানান, সকালের পর স্থানীয়রা ভেঙে যাওয়া কয়েকটি স্থানের স্থিরচিত্র তাকে মুঠোফোনে পাঠান।

সেলিম বলেন, আমি সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নিবাহী কমকর্তা ইউএনওকে জানিয়েছি।

টেকনাফ উপজেলা নিবাহী কমকর্তা শেখ এহসান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক নোমান অরূপ জানান, মেরিন ড্রাইভের যেসব অংশে ভাঙ্গন দেখা দিয়েছে তার নিকটবর্তী এলাকায় এক-দেড় হাজার একরের চেয়ে বেশি জমিতে চাষাবাদ করা হচ্ছে। পানি ঢুকে পড়লে ওইসব জমি বা চাষাবাদের ক্ষতি হওয়ার আশংকা দেখছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। অমাবস্যা ও নিম্নচাপের কারণে কক্সবাজারসহ উপকূলীয় এলঅকায় ১-৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

আব্দুল হান্নান বলেন, স্বাভাবিক অবস্থার চেয়ে এলাকা সমুদ্র জোয়ারের পানি ১-৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া ঢেউর আকারও বেড়ে শক্তিশালী হয়েছে।

এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের প্রভাবে মেরিন ড্রাইভের এই অংশটিতে ভাঙন দেখা দিয়েছিল। ওই স্থানটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর লম্বা জিও ব্যাগের মাটি ফেলার মাধ্যমে এটি রক্ষার উদ্যোগ নিয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা!

অমাবস্যার জোয়ার: ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের ১০ স্থানে ভাঙন

আপডেট সময় : ০৮:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫