ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের

অবশেষে খুলছে হরমুজ প্রণালি!

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের পর হরমুজ প্রণালিতে নতুন কাঠামোর আওতায় নিরাপদ জাহাজ চলাচলের নিশ্চয়তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনী জানিয়েছে, মার্কিন হুমকি শেষ হওয়ায় এবং নতুন প্রক্রিয়া চালু হওয়ায় এই ট্রানজিট নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বুধবার (৬ মে) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রণালি অতিক্রম করার সময় ইরানি নিয়ম মেনে চলার জন্য জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের ধন্যবাদ জানায় আইআরজিসি।

এর আগে আটকা পড়া জাহাজগুলোকে পথ দেখাতে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে এবং ইরানের সঙ্গে একটি বিস্তৃত চুক্তির দিকে ‘দারুণ অগ্রগতি’ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে

মার্কিন নৌ অবরোধ এখনো বহাল রয়েছে।

:

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরান যদি সম্মত হওয়া বিষয়গুলো মেনে নেয়, তবে যুদ্ধ শেষ হতে পারে এবং কার্যকর অবরোধ তুলে নিয়ে প্রণালিটি সবার জন্য উন্মুক্ত করা হবে।’ অন্যথায় আগের চেয়ে আরও ভয়াবহ মাত্রায় বোমা হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে তাদের মতামত জানাবে। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মার্কিন অভিযান স্থগিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই পদক্ষেপ সংবেদনশীল এই সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলনের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। সেসময় ইরানি

বাহিনী বেশ কয়েকটি জাহাজে হামলা চালায়, নৌ-মাইন স্থাপন করে এবং সরু এই চ্যানেল পারাপারের জন্য ফি আদায় শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সামরিক বা বাণিজ্যিক, সব ধরনের নৌযানের চলাচল নিয়ন্ত্রণ করতে ইরান ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ নামে একটি নতুন সংস্থা গঠন করেছে, যার মাধ্যমে তারা প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থার স্থায়ী পরিবর্তন করতে চাইছে। আল জাজিরার প্রতিবেদক রসুল সেরদার আতাশ তেহরান থেকে জানিয়েছেন, ইরান এই নতুন সামুদ্রিক শাসনকে অস্থায়ী নয়, বরং একটি স্থায়ী পরিবর্তন হিসেবে দেখছে এবং তারা এই অবস্থান থেকে সরে আসবে না।

সূত্র: আলজাজিরা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

অবশেষে খুলছে হরমুজ প্রণালি!

আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬