ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

৯ দিন পর মুক্তি পেলেন চবির সেই ৫ শিক্ষার্থী

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 924

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা জনরোষের মুখে তাদের কয়েক দফায় ছেড়ে দিয়েছে বলে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

তবে কোথায়-কখন তাদের মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। অপহরণের ৯ দিন পর অপহৃতরা মুক্তি পেলেন।

এর আগে গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৫ শিক্ষার্থী। তারা হলেন চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, একই বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। এদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে অপহৃতদের উদ্ধারে সোচ্চার থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অপহরণ ঘটনার জন্য আবারও প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’-কে দায়ী করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

৯ দিন পর মুক্তি পেলেন চবির সেই ৫ শিক্ষার্থী

আপডেট সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫