ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

২৪ দিন পর অপহৃতকে উদ্ধার করলো র‍্যাব

অপহরণের দীর্ঘ ২৪ দিন পর মোঃ ইমতিয়াজ আলম নামের এক ব্যক্তিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাবের ধারাবাহিক ও সাঁড়াশি অভিযানের মুখে পড়ে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানায় র‍্যাব।

​র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইমতিয়াজ আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার বাসিন্দা হলেও বর্তমানে তিনি কক্সবাজার শহরের ৩ নং ওয়ার্ডে বসবাস করেন।

৪ জুন রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাকে অপহরণ করে। এরপর ভিকটিমের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে উখিয়া থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।

​মামলা হওয়ার পর থেকেই র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ভিকটিমকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাবের আভিযানিক দল ছদ্মবেশে সম্ভাব্য সকল গোপন আস্তানায় অভিযান চালায়। একপর্যায়ে র‍্যাবের সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দেয় এবং ২৮ জুন বিকেলে ভিকটিম স্ব-শরীরে হোয়াইক্যং ক্যাম্পে এসে হাজির হন।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ভিকটিম বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে উখিয়া থানার পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

২৪ দিন পর অপহৃতকে উদ্ধার করলো র‍্যাব

আপডেট সময় : ০৯:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬