ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

বাংলাদেশ লেবার পার্টি’র প্রার্থী হিসেবে কক্সবাজার-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ‘পাসওয়ার্ড’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ভাইরাল মুখ জগদীশ বড়ুয়া পার্থ।

হলফনামায় জগদীশ নিজের স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৬.১২ একর জমি ও পৈতৃক সূত্রে পাওয়া সেমিপাকা বাড়ি। এসব সম্পদের বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা।

এছাড়াও ৪৩ লাখ ৫০ হাজার টাকা বর্তমান আনুমানিক মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার, যার মধ্যে রয়েছে ২০ ভরি স্বর্ণ এবং স্ত্রীরও আছে ১০ ভরি স্বর্ণ।

সব মিলিয়ে ৮ কোটি টাকার বেশি সম্পদের মালিক জগদীশ নিজের পেশা ব্যবসা উল্লেখ করে বাৎসরিক আয় দেখিয়েছেন ৪ লাখ ২০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেণি। হলফনামায় তার কোন ঋণ বা দায়ের তথ্যের উল্লেখ নাই, দুটি মামলায় অতীতে আসামী হলেও সেগুলো থেকে তিনি খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

২০২৩ সালের কক্সবাজার পৌরসভা নির্বাচনে হেলমেট প্রতীক নিয়ে জগদীশ প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছিলেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করা জগদীশ সেসময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর!

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬