ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন, মেসি পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল

হোয়াইক্যংয়ে বিজিবির অভিযান:পি’স্ত’ল, গু’লি, ম’র্টার শে’ল ও আ’র্জেস গ্রে’নে’ড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ৬০ মি.মি. মর্টার শেল এবং ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে বিজিবি। এসময় ২টি বডিসেট ফিউজ ও ৩টি অতিরিক্ত ফিউজও উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দীনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইক্যং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হচ্ছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে টহল জোরদার করা হয়। বর্ণিত সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়। রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযানে জঙ্গলের ভেতর থেকে সাদা একটি ব্যাগে মোড়ানো ১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি মর্টার শেল এবং ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ২টি বডিসেট ফিউজ ও ৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করে।

এসময় অস্ত্র চোরাচালানের সাথে জড়িত কোন অপরাধী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িত অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অস্ত্র চোরাচালানের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

হোয়াইক্যংয়ে বিজিবির অভিযান:পি’স্ত’ল, গু’লি, ম’র্টার শে’ল ও আ’র্জেস গ্রে’নে’ড উদ্ধার

আপডেট সময় : ০১:০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫