ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০ দূর্গত এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট উখিয়ার হলদিয়ায় দোকান থেকে মোটরসাইকেল চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ২২ ঘন্টা পর চকরিয়ার কৈয়ারবিলের সেই কিশোরের মরদেহ উদ্ধার সেমিফাইনালের পরিসংখ্যানে বিস্ময়! আর্জেন্টিনার ৭ বিভাগেই এক নাম—মেসি রামুর কচ্ছপিয়ায় স্রোতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবার : দোয়া কামনা পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ হাতকড়াসহ পালিয়েছে আসামি: ২১ ঘন্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ জুড বেলিংহাম: জিদানের পর এমন বিশ্বকাপ কি আর কোনো মিডফিল্ডার খেলেছেন? প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

হাত দিয়ে গোলের ব্যাখ্যায় নেইমার যা বললেন

শৈশবে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে দেখা হয়েছে নেইমারের। ক্যারিয়ারে আর্জেন্টাইন কিংবদন্তির প্রভাবের কথাও বলেছেন ব্রাজিলিয়ান তারকা। তবে ম্যারাডোনার মতো ‘হ্যান্ড অব গড’–এর জন্ম দেওয়া বুমেরাং হয়েছে নেইমারের জন্য। দেখতে হয়েছে লাল কার্ড। মাঠের বাইরেও চলছে সমালোচনা। নেইমার অবশ্য এ জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি হাত দিয়ে গোল করার ব্যাখ্যাও দিয়েছেন।

ব্রাজিলিয়ান লিগে আজ বোতাফোগো-সান্তোস ম্যাচটি গোলশূন্যভাবে ৭৫ মিনিট পেরিয়ে গিয়েছিল। এমন সময় সান্তোসের একটি আক্রমণ বোতাফোগো গোলকিপার রুখে দিলেও বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সের ভেতর ছুটে আসা নেইমার ফিরতি বলের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার সময় বোতাফোগোর এক ডিফেন্ডার পা উঁচিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ডান হাত দিয়ে বল জালে পাঠান নেইমার। তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফারি।

প্রায় দেড় মাস পর খেলায় ফিরে নেইমার লাল কার্ড দেখে আগেভাগে মাঠ ছাড়ার ১০ মিনিট পরই জয়সূচক গোলটি পায় বোতাফোগো। ১-০ গোলের হারে লিগে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে নেমে গেল সান্তোস।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে করা পোস্টে হাত দিয়ে গোল করার কারণ ব্যাখ্যা করেছেন নেইমার, ‘গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি। সতীর্থ ও ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিন। আমি লাল কার্ড না দেখলে নিশ্চিতভাবেই ৩ পয়েন্ট পেতাম। এই ৩ পয়েন্ট আমার হিসাবে জমা রাখা হোক।’

৩০ জুন নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ ফুরোবে। সান্তোসের আর একটি ম্যাচ বাকি থাকলেও লাল কার্ড–নিষেধাজ্ঞায় নেইমার এ ম্যাচটি খেলতে পারবেন না। অর্থাৎ সান্তোসের হয়ে শেষ ম্যাচটি সম্ভবত খেলেই ফেললেন ব্রাজিলিয়ান তারকা। তবে চুক্তি নবায়ন করলে অন্য কথা। যদিও সান্তোসের সঙ্গে নেইমার চুক্তি নবায়ন করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০

হাত দিয়ে গোলের ব্যাখ্যায় নেইমার যা বললেন

আপডেট সময় : ০৬:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫