ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা

সেতু নেই, ঝুঁকিই ভরসা: ঈদগাঁওতে কাঠের সাঁকোয় অর্ধলক্ষাধিক মানুষের চলাচল

টানা কয়েক দিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজীপাড়া-পূর্ব পোকখালী সংযোগের অস্থায়ী কাঠের সাঁকোর একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। এতে যেকোনো সময় সাঁকোটি ভেঙে বা ভেসে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

প্রায় পাঁচ বছর আগে পাহাড়ি ঢলে এ সংযোগ সেতুর মাঝের অংশ ধসে পড়ে। এরপর নতুন সেতু নির্মাণ না হওয়ায় স্থানীয়দের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হয়। দুই বছর আগে আরেক দফা ঢলে ক্ষতিগ্রস্ত হলে সেটি আবারও মেরামত করা হয়। বর্তমানে এই সাঁকোই দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের একমাত্র যোগাযোগের ভরসা।

প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও দিনমজুর জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি ব্যবহার করছেন। টানা বর্ষণে ঢলের পানি সাঁকোর গা ছুঁইছুঁই অবস্থায় পৌঁছে যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা কুতুবউদ্দিন চৌধুরী বলেন, সেতুর টেন্ডার হয়েছে বলে বহু আগে শুনলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি। ফলে প্রতি বর্ষায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা টি আই বশিরুল ইসলাম বলেন, পাঁচ বছর ধরে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করছে। পানি আরও বাড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত নতুন সেতুর নির্মাণকাজ শুরু করা জরুরি।

এদিকে স্থানীয় সংবাদকর্মী শাহিদ মোস্তফা জানান, প্রায় তিন বছর আগে সেতুটির টেন্ডার সম্পন্ন হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। তিনি দ্রুত সেতু নির্মাণের পাশাপাশি অন্তর্বর্তীকালীন নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে নিরাপদ বিকল্প পারাপারের ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সেতুর নির্মাণকাজ অবিলম্বে শুরু করা হোক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

সেতু নেই, ঝুঁকিই ভরসা: ঈদগাঁওতে কাঠের সাঁকোয় অর্ধলক্ষাধিক মানুষের চলাচল

আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬