ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল ঈদের টুপি, আতর, তসবিহ ও জায়নামাজ কেনার আগে যা জেনে রাখবেন লাখ টাকার পথে ছুটছে রডের টনপ্রতি দাম খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প ট্রাম্পের সতর্কবার্তায় এক দিনের মধ্যে কমে গেল তেলের দাম টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু! যেভাবে মুক্তি পেলো ঈদগড়ের অপহৃত ২ কৃষক পালংখালীতে যুবকের আত্মহত্যা! ইরানও হারবে না, আমেরিকাও জিতবে না স্বপদে বহাল হলেন পিএমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ টেকনাফে টমটম চালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি দখলবাজি, চাঁদাবাজি চলবে না-রামুতে ওলামা দলের ইফতারে এমপি কাজল চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু, প্রাণে বাঁচল অপর দুইজন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন (মামলা নম্বর-১১)। মামলার মোট ২৪ জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।

একই মামলার আসামি সাবেক সিইসি নুরুল হুদাকে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালত তোলা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫