ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার হেলালী- মাহবুব – জাফর প্যানেল শ্রম দপ্তর কর্তৃক অনুমোদিত

দীর্ঘ প্রতীক্ষা আর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারের অনুমোদন পেয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নবনির্বাচিত হেলালী-মাহবুব-জাফর কমিটি।

দীর্ঘ তদন্তের পর হাসিম-হুমায়ুন-আনছারের কথিত কমিটিকে বাতিল ঘোষণা করে হেলালী-মাহবুব-জাফর কমিটিকে বৈধ বলে অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর।

দু’পক্ষের আবেদন, তথ্য ও প্রমাণপত্র যাচাই-বাছাইয়ের দীর্ঘ তদন্ত কার্যক্রম শেষে ৪ আগস্ট এই লিখিত সিদ্ধান্ত দেয় শ্রম দপ্তর।

এর মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র দীর্ঘ ৮ মাসের জটিলতা চূড়ান্তভাবে শেষ হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, ১৩ জুন নির্বাচন দেখিয়ে মোঃ হাসিম সভাপতি, হুমায়ুন সিকদারকে সহ- সভাপতি ও আনছার হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ও নূরুল ইসলাম হেলালীকে সভাপতি, এম আর মাহবুবকে সহ-সভাপতি ও এস এম জাফরকে সাধারণ সম্পাদক করে ১৪ জুন নির্বাচন উৎসবমুখর নির্বাচন দেখিয়ে আরেক কমিটির অনুমোদন প্রাপ্তির জন্য শ্রম দপ্তরে জমা দেয়া হয়। অস্বাভাবিকভাবে দুটি কমিটি অনুমোদনের আবেদন করায় তদন্তের উদ্যোগ নেয় শ্রম দপ্তর। এর অংশ হিসেবে উভয় কমিটির কাগজপত্র সংগ্রহ ও তদন্ত দল সংশ্লিষ্টদের সরেজমিন সাক্ষ্য গ্রহণ করে।

এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন জানান, তদন্তে হাসিম-আনছার কমিটির বৈধ কোনো দালিলিক প্রমাণ ও পক্ষে কোনো যৌক্তিক ও সত্য সাক্ষ্য পাওয়া যায়নি। তারা ১৩ জুন যে ভোটগ্রহণ দেখিয়েছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পক্ষান্তে হেলালী-মাহবুব-জাফর কমিটি নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত সমস্ত দালিলিক প্রমাণ যথাযথ হিসেবে প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের ভোটগ্রহণের সচিত্র ভিডিও ফুটেজও পাওয়া গেছে। তাই হাসিম-আনছার কথিত কমিটিকে অবৈধ ঘোষণা করে হেলালী- মাহবুব-জাফর কমিটিকে বৈধ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিগত ১৪ জুন জেইউসি’র সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শ্রম অধিদপ্তরের এই সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে আমি মনে করি। অপর পক্ষ যেটি করেছে সেটি মিথ্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। তাদের এটি করা উচিত হয়নি।

এদিকে চট্টগ্রাম শ্রম দপ্তর কর্তৃক অনুমোদিত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সম্পাদক এস এম ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক সাহেদ মিজান, প্রচার সম্পাদক এম বেদারুল আলম, নির্বাহী সদস্য শামসুল হক শারেক, জসিম উদ্দিন সিদ্দিকী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার হেলালী- মাহবুব – জাফর প্যানেল শ্রম দপ্তর কর্তৃক অনুমোদিত

আপডেট সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫