ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

সমুদ্র সৈকতে রাস্তা নির্মাণের প্রতিবাদে ঢাকায় বাপার মানববন্ধন ও ৭ দফা দাবি

ইসিএ আইন লঙ্ঘন এবং হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

শুক্রবার ধানমন্ডির জয়িতা টাওয়ারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে পরিবেশবিদ, নগরবিদ ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নিয়ে সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে চলমান পরিবেশবিধ্বংসী প্রকল্প অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

​মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাপার সহ-সভাপতি জাকির হোসেন বলেন, কক্সবাজারের সমুদ্র সৈকত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মের আমানত। অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ দখল ও বালিয়াড়ি ধ্বংসের কারণে উপকূলীয় প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বালিয়াড়িতে রাস্তা নির্মাণ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে না।

​নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করার পরিণতি কী হতে পারে, তা ভারত ও নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় থেকে শেখা উচিত। বালির ওপর অত্যন্ত ব্যয়বহুল এই রাস্তা নির্মাণের পেছনে বাণিজ্যিক স্বার্থ জড়িত রয়েছে।

​বাপার কক্সবাজার জেলা শাখার সভাপতি এম. জাফর আলম দিদার উল্লেখ করেন, বালিয়াড়ি হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে এটি সামুদ্রিক কচ্ছপ ও অন্যান্য প্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। বালিয়াড়ি কেটে রাস্তা নির্মাণ করা হলে উপকূলীয় ভাঙন তীব্র হবে এবং পর্যটন পরিবেশ নষ্ট হবে।

​সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির সুগন্ধা বিচ পয়েন্টে হাইকোর্টের রায় এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে এমন আত্মঘাতী উদ্যোগ বলে অভিহিত করেন।

​সমাবেশ থেকে সুগন্ধা বিচে রাস্তা নির্মাণ বন্ধ, হাইকোর্টের রায় বাস্তবায়ন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা, পাহাড় কাটা বন্ধ এবং বালিয়াড়ি ও উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণসহ ৭ দফা দাবি পেশ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমুদ্র সৈকতে রাস্তা নির্মাণের প্রতিবাদে ঢাকায় বাপার মানববন্ধন ও ৭ দফা দাবি

আপডেট সময় : ০৫:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬