ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় নকশি রিসোর্ট দখলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মাহফুজ শাকিল (৪০) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

‎সোমবার(১৭ আগষ্ট) দিবাগত রাত ৩ টার দিকে রিসোর্ট দখলের এই ঘটনা ঘটে।

‎এই ঘটনায় হোটেলের মালিক ইসরাত জাহান বাদী হয়ে গ্রেফতার হওয়া শাকিলসহ ৫ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাত রেখে সদর থানায় মামলা দায়ের করে। মামলায় প্রধান আসামী করা হয় লাইট হাউজ এলাকার আল-আমিনকে।
আটককৃত মাহফুজ শাকিল এ মামলার ২ নং আসামী। মামলার অন্য আাসামীরা হলেন, বদরুল হাসান মিল্কী, আশিকুল ইসলাম ও আরিফ।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়,আসামীরা দাবীকৃত চাঁদা না পেয়ে প্রথমে বাদীর মালিকানাধীন মিল্কী রির্সোটের ৪ টি ফ্লাট ও নিচ তলার ৮০০ স্কয়ার ফিট একটি দোকান দখলে নেয়।

পরে দিবাগত রাত ৩ টার দিকে ১০/১২ জন এসে বাদীর মালিকানাধীন লাইট হাউজ এলাকায় নকশি নামের অপর একটি রির্সোটও দখলে করে ফেলে।

পরে সোমবার বিকেলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহফুজ শাকিল নামের এক ব্যক্তিকে আটক করে।

‎আটককৃত মাহফুজ শাকিল উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিন ছেলে বলে জানা গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নকশী রিসোর্ট দখলের ঘটনায় ৫ জনকে এজাহার নামীয় আসামী করে মামলা নেয়া হয়েছে এবং মামলার ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শহরের কোথাও দখলের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১

আপডেট সময় : ১২:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬