ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

লাখো রোহিঙ্গার ইফতারে পদদলিত হয়ে একজনের মৃত্যু

উখিয়ার আশ্রয় শিবিরে লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত নেয়ামত উল্লাহ (৫০) ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানস্থল ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এঘটনা ঘটে।

ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুরের দিকে গরম ছিলো অনেক। বয়স্ক হওয়াতে পাহাড়ের ঢালুতে উঠতে গিয়ে তিনি পদদলিত হন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় একটি এনজিওর পরিচালনাধীন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”

এতে আরো দুজন আহত হয়েছেন বলেও জানান সিরাজ আমীন। তাদের কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান আহতদের বরাত দিয়ে বলেন, “তারা (আহতরা) বলছেন গরম ছিলো তার উপর রোজা, অনেক হুড়োহুড়িতে পরে গেছিলেন। তাদের ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।”

আহতরা হলেন, ৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫ আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)।

এব্যাপারে নিহতের পরিবারের সাথে কথা বলা সম্ভব হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

লাখো রোহিঙ্গার ইফতারে পদদলিত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ১০:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫