ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে? জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রামুতে ব্রি ধান ১০৩ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস

রামুতে আমান মৌসুমের ব্রি ধান-১০৩ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম চাকমারকুলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামু উপজেলার সহযোগিতায়
এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে বীজ সংরক্ষণ পাত্র বিতরণও করা হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কক্সবাজারের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং আঞ্চলিক প্রধান ড. ফজলুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড.মোঃ আনোয়ার হোসেন।

চাকমারকুল ইউনিয়নে কর্মরত উপসহকারি কৃষি অফিসার মো: জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন রামু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানজিলা রহমান, সাইন্টিফিক অফিসার মোজাম্মেল হক, কৃষি তথ্য সার্ভিস কক্সবাজারের কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, কৃষক আবদুল মান্নান প্রমুখ।

চলতি আমন ২০২৫ মৌসুমে কক্সবাজার জেলায় এলএসটিডি প্রকল্পের আওতায় ১ একরের ১২৫টি জাত প্রদর্শনী স্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন ১ বিঘা (৩৩ শতক) জমিতে ব্রি ধান১০৩ জাত চাষ করে ২৫ মণের অধিক ফলন উৎপাদন করা সম্ভব,যা প্রচলিত আমন মৌসুমের যেকোন জাতের চেয়ে বেশি ফলন দিতে সক্ষম।

জাতটির জীবনকাল ১২৮-১৩৩দিন হওয়ায় আগাম শীতকালীন সবজি চাষেও কৃষকদের জন্যে সুবিধা হবে। এছাড়া জাতটিতে পোকামাকড় ও রোগের আক্রমণ কম, ফলন বেশি হওয়ায় আমন মৌসুমে কৃষকদের জন্যে সবচেয়ে জনপ্রিয় জাত হবে বলে আমরা আশাকরি।

মাঠ দিবসে ব্রির বিজ্ঞানীগন উক্ত ইউনিয়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় স্থাপনের আশা প্রকাশ করেন এবং সে লক্ষ্যে এলাকার কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধান চাষের সকল ধরনের সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

রামুতে ব্রি ধান ১০৩ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস

আপডেট সময় : ১১:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫