ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার

টেকনাফে অপহরণের তিন দিন পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে মো. ইসমাইল হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা অপহরণকারী চক্রের সদস্যদের হাতে অপহৃত হন। এ ঘটনায় তার বোন সমসু নাহার (৩৩) ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৩৯) করেন। বিষয়টি জানার পর র‍্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে মাঠপর্যায়ে অভিযান শুরু করে। একপর্যায়ে শনিবার বিকেলে র‍্যাব সদস্যরা অপহৃত ব্যক্তির অবস্থান শনাক্ত করে শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পার্শ্ববর্তী গহীন পাহাড়ে পালিয়ে যায়। তবে অপহৃত মো. ইসমাইলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ইসমাইল জানিয়েছেন, অপহরণকারীরা তাকে পাহাড়ের গভীরে আটকে রেখেছিল। তারা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তাকে অমানুষিক শারীরিক নির্যাতনও করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অপহরণকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকে র‍্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার

আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬