ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২ হোয়াইক্যংয়ে ৫০ হাজার ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘণ্টাকে কেন ‘সোনালি সময়’ বলা হয় সদর ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ কমান্ডার সোবাহান যে বীরের কন্ঠে আসে কক্সবাজার মুক্তির ঘোষনা… ১২ ডিসেম্বর ১৯৭১: যেভাবে মুক্ত হয় কক্সবাজার যেভাবে দুআ -প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন জুমার দিন আল্লাহর শেখানো ৪টি দোয়া পাঠ করুন কসউবিয়ান শিক্ষাবৃত্তি ২০২৫: মেধা, মানবিকতা ও ১৫০ বছরের ঐতিহ্যে নতুন সংযোজন ব্যানার ফেস্টুন সরাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লুৎফুর রহমান কাজলের অনুরোধ অবশেষে শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) উদ্বোধন করা হয়েছে।

শনিবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন,যুবদের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হলে জেলা উপজেলার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও ফুটবল,ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়ার বিস্তার করতে হবে।
এ ছাড়া সম্প্রতি ক্ষতিগ্রস্ত জেলা স্টেডিয়ামের পুনঃনির্মাণের বাজেটের বরাদ্দ প্রদানে শীঘ্রই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান,জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলাম,
বাংলাদেশ বেসবল এবং সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা: অনুপম হোসেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এতে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সরোয়ার রোম্মন,মাসুদ আলম,ওমর শরীফ শিবলী, ক্রীড়া সাংবাদিক এম আর মাহবুবসহ সাবেক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা,কোচ,প্রশিক্ষক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের চল্লিশজন খেলোয়াড় অংশ নিচ্ছে।
প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে অনুর্ধ্ব ১৫ জাতীয় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টূর্ণামেন্টের চট্টগ্রাম বিভাগীয় দল গঠনে বাছাই করা হবে বলে এ সময় জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২

This will close in 6 seconds

মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫