ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

মায়ানমারে পাচারের প্রাক্কালে টেকনাফে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া বিওপি’র আভিযানিক দল নাফ নদী সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদীর কিনারা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

​এর কিছুক্ষণ পর, রাত ১২টা ২০ মিনিটে প্রাপ্ত আরেকটি তথ্যের ভিত্তিতে টেকনাফ ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। চোরাকারবারিরা বাংলাদেশ থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে সার মজুদ করে রেখেছিল। সেখান থেকে আরও ২৩ বস্তা সার ও ১টি হস্তচালিত কাঠের নৌকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​পৃথক দুটি অভিযানে জব্দকৃত মোট ৩৩ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকার আনুমানিক মূল্য ৫৯,৩০০/- (ঊনষাট হাজার তিনশত) টাকা বলে বিজিবি জানিয়েছে।

​এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদকসহ যেকোনো চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​জব্দকৃত পণ্য ও নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

মায়ানমারে পাচারের প্রাক্কালে টেকনাফে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

আপডেট সময় : ১০:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬