ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু, টিকা পাবে ২ উপজেলার ১ লক্ষ ২০ হাজার শিশু ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৪, মোট প্রাণহানি ১৪০০ ছাড়াল আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের এক যু/দ্ধের বিনিময়ে আরেক যু/দ্ধের অবসান: বাস্তবতা নাকি কল্পনা? জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার আমেরিকা প্রবাসী আবুল কায়সার ১০ হাজার টাকা পাঠালেন ব্রেন টিউমারে আক্রান্ত সিদরাতুলকে জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী উখিয়ায় গোলাগুলি ও চাঞ্চল্যকর হামলার মূলহোতা বশর গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি নির্দেশনায় তার নিজ জেলা কক্সবাজারে মাদক প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। যার ধারাবাহিকতায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদককারবারে জড়িত দুই সঙ্গীর সাথে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার হয়েছেন এক যুবদল নেতা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ শওকত (৩৫) রামু উপজেলা যুবদলের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। অভিযানে গ্রেফতার হওয়া অন্যরা হলেন – সদর উপজেলার খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০), রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর প্রকাশ আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)। এসময় ৫০ হাজার ইয়াবা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এঘটনায় পলাতক মুক্তারকুল এলাকার হানিফের ছেলে আলমগীর’কে আইনের আওতা আনতে তৎপরতার পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে  কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত অভিযানে গত ১৮ দিনে (১৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত) ৩৩ জন মাদক ব্যবসায়ী ও প্রায় ২৫ কোটি টাকা সমমূল্যের ইয়াবা এবং অন্যান্য মাদক জব্দ হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, ‘ মাদক প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশ বদ্ধ পরিকর। নিয়মিত অভিযানসহ অপরাধ দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিশেষ নির্দেশনা রয়েছে, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার

মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬