ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার চেহারা দেখা যায়নি, অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দেন: স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে গ্রেপ্তার দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, চোরাচালানের রুটে বসছে ক্যাম্প’ – স্বরাষ্ট্র মন্ত্রী শহীদ ইশমামের ২য় মৃত্যুবার্ষিকী : ছেলের ছবির সামনে মায়ের আহাজারি, মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু পেকুয়ায় ওযু করতে গিয়ে পা পিছলে মসজিদের ইমামের মৃত্যু অতিরিক্ত ভাড়া আদায়: ট্যুরিস্ট জীপ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান:জরিমানা ও গাড়ি জব্দ লোহাগাড়ায় বিএনপির বিজয় র‍্যালি, নেতাকর্মীদের ঢল নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান : ইয়াবা উদ্ধার নারীদের সুরক্ষায় টেকনাফে সাইবার নিরাপত্তা ও অনলাইন অভিযোগ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে ৫৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় আটক ২ : উদ্ধার হয়নি টাকা কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে?

মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মহেশখালীর মাতারবাড়িতে ২৯ শে অক্টোবর রাতে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও মাতারবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার পরবর্তী অমানবিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ই অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাতারবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে মাতারবাড়ি পুরাতন সিএনজি স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে আব্দুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান সিকদার, মোহাম্মদ আলী মেম্বার, মোঃ ইসমাঈল হোসেন, রিদুয়ানুল হক লেদু, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাস্টার মীর কাশেম আলী, মাতারবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, শফিউল আলম, স্বেচ্চাসেবক দলের মাতারবাড়ি ইউনিয়নের আহ্বায়ক নাজেম উদ্দিন, মাতারবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল করিম, মৎস্যজীবি দলের সদস্য সচিব নেছারুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, ছাত্রদল নেতা কাইছারুল ইসলাম কায়েস, ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম তোফাইল প্রমূখ।

মাতারবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আরমান উল্লাহ আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দলের মধ্যে কিছু সুবিধাবাদী দখলবাজ ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে নিজেকে আড়াল করে দলের ত্যাগী নেতা কর্মীদের মামলা মোকাদ্দমা দিয়ে ফায়দা লুঠছে। বিগত ১৬ বছর যারা মাতারবাড়িতে দলের একটি মিছিল, মিটিং বা পরিচিতি সভা করতে পারেনি তারা এখন দলীয় পদের দখলদার হয়ে প্রতিনিয়ত মাছের প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন দখলদারি অব্যাহত রেখেছে। এসবের প্রতিবাদ করায় আব্দুল্লাহ আল মামুনকে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের সাথে আঁতাত করা সে সব নেতারা তাকে আটক করতে সহযোগিতা করেছে।

বিগত সময়ে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হলেও এসকল দখলদার নেতারা এসি রুমে বাস করছেন। তাদের দিয়ে দলের কোন মঙ্গল হবে না। এসকল নেতাকর্মীদের কারণে মাতারবাড়িতে বিএনপির তৃণমূলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা। অনতি বিলম্বে তৃণমূলের জনপ্রিয় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনসহ অপরাপর নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

এসময় মহিলাদলসহ জাতীয়তাবাদী দল ও তার সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন সহকারে অংশ নিয়ে প্রতিবাদ জানায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার চেহারা দেখা যায়নি, অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫