ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

মহেশখালীতে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের মহেশখালীতে মোবাইল গেম খেলতে না দেওয়ায় মোরশেদুল ইসলাম (১২) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদুল ওই এলাকার মোক্তার আহমদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে মোরশেদুল তার মায়ের কাছে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার জন্য মোবাইল চায়। কিন্তু তার মা মোবাইল দিতে রাজি না হলে সে অভিমান করে নিজ ঘরে চলে যায়। সেহরির সময়ও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, মোরশেদুল নিয়মিত অনলাইন গেম খেলত। তবে গেম খেলতে না দেওয়ায় তার আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫